সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক আটক করেছে র‌্যাব-১৪

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ৫০২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মো. মাসুদ রানা (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার ঝিগাতলা বাজার এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

ইয়াবাসহ আটক হওয়া যুবক মো. মাসুদ রানা কিশোরগঞ্জ সদর উপজেলার বাদে কড়িয়াইল হাওলা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে র‌্যাব কিশোরগঞ্জ সদর উপজেলার ঝিগাতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. মাসুদ রানাকে আটক করা হয়। সে একজন ইয়াবা ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ব্যাপারে ইয়াবাসহ আটক হওয়া যুবক মো. মাসুদ রানার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com