রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বাসের এক হেলপারকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

রেজাউল করিম শাওন, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৭৯৭ বার পড়া হয়েছে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাড়ায় চালিত বাসের এক হেলপারকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
সোমবার  ( ২ডিসেম্বর) বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাড়ায় চালিত বাসের হেলপার মোঃ মুজিবুর (৪০) একটি শিশুকে (৭) ধর্ষণের উদ্দেশে ফাঁকা বাসে নিয়ে যায়। পরবর্তীতে এক শিক্ষার্থী বাসে উঠলে ফাঁকা বাসে হেলপার মুজিবুরকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। পরে তাকে প্রাথমিকভাবে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, অভিযুক্ত মজিবুর ত্রিশাল থানার দরিরামপুর এলাকার আব্দুল মালেকের ছেলে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান জানান, ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্তকে প্রাথমিকভাবে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। শিশুটির বাবার সাথে আলোচনা করে মামলা যেভাবে করলে শক্তিশালী হয় সেভাবে দায়ের করা হবে।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এস আই মলয় চক্রবর্তী জানান, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত মুজিবুরের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com