সিরাজগঞ্জে ৩১পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব । গ্রেফতারকৃত ব্যাক্তি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বলদিপাড়া গ্রামের মৃত আব্দুল মন্ডলের ছেলে নজরুল ইসলাম।
র্যাব সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ডিসেম্বর রাত সাড়ে ৯ টায় সিপিএসসি সিরাজগঞ্জ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চড়িয়া শিকার উত্তরপাড়াস্থ রাজশাহী টু ঢাকা হাইওয়ে রোডের দক্ষিণ পার্শ্বে শ্যামলী চেকপোষ্টের পিছনে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে ৩১ পিচ ইয়াবা ট্যাবলেট, ০২ টি মোবাইলসেট ও ০১ টি সিমকার্ডসহ ১ জন মাদক ব্যাবসায়িকে আটক করে।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।