বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব

কুমিল্লায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত!

আব্দুল্লাহ আল মানছুর
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৪০১ বার পড়া হয়েছে

‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এই প্রতিপাদ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় কুমিল্লা জেলার তিতাস উপজেলায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে হোমনা গৌরিপুর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় র‌্যালিতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো.আব্দুর রব মিয়া’র সভাপতিত্বে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া খানম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আনছারী, উপজেলা বিআরডিবি এর চেয়ারম্যান লিয়াকত মাষ্টার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বলরামপুর ইউনিয়ন শাখার সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির- সাধারন সম্পাদক মো.কামাল হোসেন ভূঁইয়া, গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য মোঃ বিল্লাল হোসেন, ফজলুর রহমান শিকদার, মো.আনোয়ার হোসেন, মো.মোস্তাক আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

র‌্যালীর পূর্বে উপস্থিত অতিথিরা বলেন- দুর্নীতিকে না বলুন এবং দুর্নীতি প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com