বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

কমলগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
  • ৪০১ বার পড়া হয়েছে
‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপজেলা প্রশাসন ও এনপিএস এর আয়োজনে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আ’লীগ সভাপতি আছলম ইকবাল মিলন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম প্রমূখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক শাহীন আহমেদ, অধ্যক্ষ হেলাল উদ্দিন।
এসময় ন্যাশনাল প্রেস সোসাইটি কমলগঞ্জ উপজেলা শাখার  কু-অর্ডিনেটর মো: আব্দুস সালাম, সদস্য মো: জামাল উদ্দিন, জমসেদ আহমদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com