১৪২ পিস ইয়াবাসহ মো. আজারুল ইসলাম (২৭) ও মো. আব্দুস সাত্তার (৩৬) নামে দুই জনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (১০ ডিসেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের পৃথক অভিযানে তারা আটক হয়।
ইয়াবাসহ আটক হওয়া দুই যুবকের মধ্যে মো. আজারুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার কয়েরখালী গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে এবং মো. আব্দুস সাত্তার কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ গ্রামের মো. শরবত আলীর ছেলে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, মঙ্গলবার (১০ ডিসেম্বর) কিশোরগঞ্জ সদর উপজেলার প্যারাভাঙ্গা নাটবাড়ী ও রহিমপুর মধ্যপাড়া মোড় এলাকায় র্যাব পৃথক অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দু’জনেই ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।