‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপজেলা প্রশাসন ও এনপিএস এর আয়োজনে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আ’লীগ সভাপতি আছলম ইকবাল মিলন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম প্রমূখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক শাহীন আহমেদ, অধ্যক্ষ হেলাল উদ্দিন।
এসময় ন্যাশনাল প্রেস সোসাইটি কমলগঞ্জ উপজেলা শাখার কু-অর্ডিনেটর মো: আব্দুস সালাম, সদস্য মো: জামাল উদ্দিন, জমসেদ আহমদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।