মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

কিশোরগঞ্জের ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে ৪ দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

তোফায়েল আহমেদ
  • আপডেট সময় শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৬১৩ বার পড়া হয়েছে

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আয়োজনে ৪দিন ব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় সভাকক্ষে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এই প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর প্রায় শতাধিক ছবি প্রদর্শিত হবে। ১৪ ডিসেম্বের থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৪ দিন ব্যপী চলবে এই প্রদর্শনী।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডীন প্রফেসর মোঃ রফিকুল আলম ৪ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যলয়ের ইংরেজী বিভাগের চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান জুয়েল চৌধুরী, আইন বিভাগের প্রভাষক মোঃ ইকবাল হোসেন, আয়েশা আক্তার লাকী, ইংরেজী বিভাগের প্রভাষক মোঃ আল মুরসালিন সম্রাট, আসমা পারভীন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ড. মনিশ সরকার, নিবেদিতা দত্ত, ইমরান আহমেদ শাকীর লাইব্রেরী সায়েন্স বিভাগের প্রভাষক সাঈদ আহাম্মদ রাসেল প্রমুখ।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com