শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হোসেনপুরে মহান বিজয় দিবস ২০১৯ পালিত

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৮৪১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে মহান বিজয় দিবস-২০১৯ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে কুড়িঘাট কেন্দ্রিয় স্মৃতিসৌধে স্থানীয় প্রশাসন, উপজেলা পরিষদ, হোসেনপুর থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠন, উপজেলা বিএনপি ও অংগ সংগঠন, হোসেনপুর পৌরসভা, হোসেনপুর মডেল প্রেসক্লাব, বিএনসিসি, রোভার স্কাউট, উপজেলা গ্রাম পুলিশসহ সরকারী-বেসরকারী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পরে সর্বস্তরের জনতার অংশ গ্রহনে এক বিশাল বিজয় র‌্যালী পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। সেখানে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ,আনসার-ভিডিপি,কলেজ,স্কুল বয়েজ স্কাউট,গার্লস গাইড ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দলের অংশগ্রহনে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, পৌর মেয়র আব্দুল কাইযুম খোকন, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, জেলা পরিষদের সদস্য মোঃ মাসুদ আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সালাম, আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান কাঞ্চন, যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাস্তাফিজুর রহমান মোবারিছ, মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ , সেচ্ছাসেবকলীগ নেতা এস এম রাকিবুল হাসান তানিম, ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপু প্রমূখ।

পরে বেলা সাড়ে এগারটায় আসাদুজ্জামান খান অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে সুধী, সমৃদ্ধ, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার শীর্ষক আলোচনা অনুষ্ঠান ও বাদ জোহর জাতির শান্তি ও অগ্রগতির কামনা করে বিশেষ মোনাজত এবং প্রর্থনা করা হয়। হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন, আসাদুজ্জামান খান অডিটরিয়ামে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রদর্শনী, বিকেল ৩টায় মহিলাদের অংশগ্রহনে ক্রীড়া অনুষ্ঠান ও প্রীতি ফুটবল প্রতিযোগীতার আয়োজন করা হয়।

শেষে আসাদুজ্জামান খান অডিটরিয়ামে শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় সারাদিনের কর্মসূচী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com