রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

নিকলী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৫১০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি সূচনা করা হয়।

সূয্র্দেয়ের সাথে-সাথে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বাধীনতা যুদ্ধে অমর শহীদের স্বরণে পুস্পমাল্য অর্পণ করেন। বিজয় দিবস অনুষ্ঠানমালায় ছিল জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে পূষ্পার্ঘ অর্পণ, কুচকাওয়াজ, শিশুদের চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুর ১২ টায় নিকলী অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুদ্দিন মুন্নার সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার পরিষদের চেয়ারম্যান আহসান রুহুল কুদ্দুস জনি, বিশেষ অতিথি উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, সাবেক কমান্ডার আবু বক্কর ছিদ্দিক প্রমূখ ।

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় স্মার্টকাট, ছাতা ও ১৩ টি শহীদ পরিবারের সদস্যদের মাঝে কাপড় ও লুঙ্গি বিতরণ করেন। জাতির শান্তি কামনায় মসজিদ-মন্দিরে মোনাজাত ও প্রার্থনা করা হয় । দুপুরে হাসপাতালে রোগীদের উন্নতমানের খাবার দেয়া হয়। বিকেলে নিকলী স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা একাদশ বনাম উপজেলা প্রশাসন একাদশ ফুটবল খেলা এবং লাল দল বনাম সবুজ দল হা-ডু-ডু খেলার আয়োজন করা হয় । উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন দিবসটি যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে পালন করে।

এ ছাড়া ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে বিজয় দিবস পালন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com