শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

ফ্রান্সে প্রাণঘাতি ঝড়ের পর বন্যা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৫২০ বার পড়া হয়েছে

ফ্রান্সের দক্ষিণপশ্চিমাঞ্চলে ভয়াবহ ঝড়ে অন্তত তিন ব্যক্তি প্রাণ হারিয়েছেন৷ এছাড়া সাড়ে বারো হাজারের মতো বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে৷ চলতি মাসে ফ্রান্সে আঘাত হানা তৃতীয় ভয়াবহ ঝড় এটি৷

ফ্রান্সের গ্যারোন, অ্যাডুর এবং মিডউজ নদী সংলগ্ন অঞ্চলে সোমবার বন্যার সতর্কবার্তা জারি করা হয়েছে৷ শুক্রবারের ভারি বৃষ্টি এবং দমকা হাওয়ার প্রেক্ষিতে এই সতর্কবার্তা জারি করা হয়েছে৷ দেশটির আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ওসিটানির মিইয়ু শহরে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪২ কিলোমিটার৷ ঝড়ে নিহত তৃতীয়ব্যক্তির মরদেহ রবিবার পানিতে ডুবে থাকা একটি গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে৷ চল্লিশোর্ধ এই ব্যক্তি শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন৷

এর আগে, শনিবার আরেকব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় যিনি বাসার সামনে থাকা চিঠির বাক্স খুলতে গিয়ে পানিতে ভেসে গিয়েছিলেন৷ আর শুক্রবার ঝড়ের সময় সত্তর বছর বয়সি এক গাড়ি চালক মারা যান৷ রাস্তায় পড়ে থাকা গাছের সঙ্গে তাঁর গাড়ির ধাক্কা লেগেছিল৷

উল্লেখ্য, শুক্রবারের ঝড় ছিল গত এক মাসে ফ্রান্সে আঘাত হানা তৃতীয় ভয়াবহ ঝড়৷ দুই সপ্তাহ আগে এক ঝড়ে দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত ছয়ব্যক্তি প্রাণ হারান৷ আর নভেম্বরের শুরুর দিকে আরেক ঝড়ে নিহত হন ছয়ব্যক্তি৷

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com