শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হোসেনপুরে মেলার নামে সমাজ ও ইসলাম বিরোধী কার্যক্রম বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৮০৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে আহম্মদ কবিরাজের মেলার নামে সমাজ বিরোধী ও ইসলাম বিরোধী কার্যক্রম, মদ, জুয়া, গাাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন অনৈতিক কার্মকান্ড বন্ধের দাবিতে আলেম সমাজ ও এলাকাবাসী মানববন্ধন করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার পুমদি ইউনিয়নের ভবের বাজার সংলগ্ন এলাকায় প্রতি বছর আহম্মদ কবিরাজের মেলার নামে সমাজ বিরোধী ও ইসলাম বিরোধী কার্যক্রম চালিয়ে আসছে। এ মেলায় মদ, জুয়া, গাাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন অনৈতিক কার্মকান্ড চালিয়ে এলাকার যুব সমাজ এখন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তাই এ আহম্মদ কবিরাজের মেলা বন্ধ করতে আলেম সমাজের লোকজন এলাবাসীর সাথে একাত্বতা প্রকাশ করে মানবন্ধন করে জরুরি প্রতিকার দাবি করেন।

গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) সকালে হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কের রামপুর বাজারে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও শতশত এলাবাসী ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে বিক্ষোভ-মিছিল শেষে মানববন্ধন করেন। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলার গোলপুকুর পাড় দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুল কাইযুম মামুন, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকী, পৌর এলাকার মোরগ মহল মসজিদের খতিব মাওলানা নাজমুল হক ফয়সাল, মওলানা আবুল ফাতাহ নুরুল্লাহ,মাওলানা কারিমুল্লাহ, মাওলানা এমদাদুল হক, মাওলানা আব্দুল বাছির সাধী, মুফতি আবুল কাশেম জুয়েল প্রমূখ।

বক্তারা অনতিবিলম্বে আহম্মদ কবিরাজের মেলা বন্ধের জোর দাবি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com