মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরাক থেকে আসা ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার পুলিশি অভিযান বন্ধ না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী নিকলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১ হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, আটক স্বামী বাজারে ১৯টি ব্র্যান্ডের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সাবেক রাষ্ট্রপতি হামিদ–সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১, আহত ২০ ‘বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা’, বললেন চিফ প্রসিকিউটর

কুমিল্লায় বাবার সাথে অভিমান করে শিশুর আত্মহত্যা!

আব্দুল্লাহ আল মানছুর
  • আপডেট সময় শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫৮ বার পড়া হয়েছে

কুমিল্লার বরুড়া উপজেলার গণকখালীতে বাবার অভিমান সহ্য করতে না পেরে শিশুর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

গত ১৭ ডিসেম্বর শিশু মেহেদী হাছান (১০) বিকালের দিকে বাড়ীতে বিষপান করলে চিকিৎসার জন্য প্রথমে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে স্বাস্থ্যের অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশু মেহেদীকে।

স্থানীয় সূত্রে জানা যায় বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের ৬নং ওয়ার্ড গণকখালী গ্রামের কবির হোসেনের পুত্র শিশু মেহেদী। শিশু মেহেদীর আত্মহত্যার বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মিজানুর রহমানের সাথে কথা বললে তিনি জানান মেহেদী হাছান  স্থানীয় একবালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র। পড়াশুনার পাশাপাশি বাবা কবির হোসেনের চা’য়ের দোকানে কাজ করতো। তিন দিন পূর্বে বাবার দোকানে কাজ করতে বিলম্ব হওয়ায় শিশু মেহেদির বাবা কবির হোসেন তাকে খুব মারধর ও অশ্লীল গালিগালাজ করে। বাবার রাগ অভিমান সহ্য করতে না পেরে ১৭ ডিসেম্বর বিষ পান করে করে মেহেদি।

শনিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন মেহেদী হাছান। মেহেদীর মৃত্যুতে একবালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে বিষপানে শিশু আত্মহত্যার বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ সত্যজিৎ রায় বলেন ৩য় শ্রেণীর ছাত্র রাগ অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেওয়া খুবই দু:খজনক।

লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ফরেনসিক রিপোর্ট পেলে বুঝা যাবে আত্মহত্যা নাকি হত্যা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com