সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই খন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উন্নয়ন অনুসন্ধান ফাউন্ডেশনের উদ্যোগে “মৌলিক অধিকার বঞ্চিত মানুষের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরন অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ৩ নং ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাষানী, বিশিষ্ট সমাজ সেবক ও প্রতিষ্ঠানের সমন্বয়কারী আব্দুল হাকিম মন্ডল,বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মোঃ জহুরুল ইসলাম ভুইয়া ও সাইফুল ইসলাম নুহু প্রমুখ ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উন্নয়ন অনুসন্ধান ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার মোহাম্মাদ আলী, এ সময় অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন সাংবাদিক মোঃ দুলাল হোসেন।