শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হোসেনপুরে রিমা হত্যার বিচার ও মামলার সুষ্টু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৫৫৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে আলোচিত স্মৃতি আক্তার রিমার হত্যার বিচার ও মামলার সুষ্ট তদন্তের দাবিতে নিহতের বড় ভাই মোঃ মাসুদ মিয়া সংবাদ সম্মেলন করে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

এ উপলক্ষে সোমবার (২৩ ডিসেম্বর) সকালে হোসেনপুর পৌর এলাকার জামাইল গ্রামের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ মাসুদ মিয়া জানান, পাশ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার গন্দারচর গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে হোসেনপুর মডেল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী স্মৃতি আক্তার রিমাকে (১৫) শারীরিক নির্যাতন এবং গণধর্ষণের পর নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্মৃতি আক্তার রিমার মা আঙ্গুরা খাতুন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় জাহিদ,পিযাস,রুমান ও রাজুসহ অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-০৮,তারিখ-১৯-০৭-২০১৯ ইং) দায়ের করেন।

আসামীদের মধ্যে জাহিদ ও পিয়াস বর্তমানে কারাগারে থাকলেও অন্যরা এখনো পলাতক। এদের মধ্যে পিয়াস ১৬৪ ধারায় জবানবন্দিতে আদালতের কাছে ধর্ষনের কথা স্বীকার করে। কিন্তু এ চাঞ্চল্যকর গনধর্ষণ ও হত্যার মামলার দীর্ঘ ৬ মাস অতিবাহিত হলেও এখনো রিমার গণধর্ষণের ডিএন টেষ্টের নমুনা সংগ্রহ করা হয়নি। লিখিত বক্ত্যবে তিনি আরও জানান, তাদের সন্দেহ আসামীরা প্রভাবশালী হওয়ায় ডিএনএ টেষ্টের নমুনা নষ্ট করে আসামীদের বাচাঁনোর পায়তারা করছে একটি মহল। ইতমধ্যে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পিবিআই মামলা হস্তান্তরের দেড় মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত এজাহারভুক্ত বাকি আসামীদের গ্রেফতার করা হয়নি। তাছাড়া, মামলা তুলে নিতে আসামীর ও তাদের স্বজনরা প্রতিনিয়ত নানা ভাবে তাদের হুমকি দিয়ে আসছে। তাই স্মৃতি আক্তার রিমা হত্যার বিচার ও মামলার সুষ্ট তদন্তের দাবিতে এ সংবাদ সম্মেলনের মাধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্মৃতি আক্তার রিমার মা আঙ্গুরা খাতুন, বড় ভাই, মোঃ মাসুদ মিয়া, চাচা মোঃ বাদল মিয়া, শহিদুল্লাহ। সাংবাদিকদের মধ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাকে কিশোরগঞ্জ প্রতিনিধি সুবির বসাক, এটিএন বাংলা টিভির কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরী, একাত্তর টিভি কিশোরগঞ্জ প্রতিনিধি আবু তাহের, একে এম মোহাম্মদ আলী, এস এম তারেক নেওয়াজ, মোঃ জাকির হোসেন প্রমূখ।

উল্লেখ্য, পাকুন্দিয়া উপজেলার গাংধোয়ারচর গ্রামে নানার বাড়িতে স্মৃতি আক্তার রিমা প্রায়ই বেড়াতে আসতো। এ সুবাদে নানা বাড়ির পাশের চরফরাদী গ্রামের খুরশিদ উদ্দিনের ছেলে জাহিদের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বুধবার (১৭ জুলাই) রাতে জাহিদ রিমাকে রাতে বাড়ি থেকে ডেকে পুকুর পাড়ে নিয়ে যায়। পরে তার বন্ধু একই গ্রামের আরও ২-৩জন মিলে রিমাকে গণধর্ষণের পর হত্যা করে বরই গাছের ডালে ঝুলিয়ে রাখে। তার প্রমাণ হিসেবে তিনি জানান, বড়ই গাছ থেকে ২০ হাত উত্তর পাশে ধর্ষণের আলামত হিসেবে কয়েকটি কনডম ও সেক্সুয়াল বড়ি পড়েছিল।

এ ঘটনায় গত ১৯ জুলাই রিমার মা আঙ্গুরা খাতুন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় জাহিদ, পিয়াস, রুমান ও রাজুসহ অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com