বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

১১ হাজার ইয়াবা নিয়ে ওমরায় যাচ্ছিলেন তিনি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৬০৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মো. ইউনুস ওমরাহ পালনের জন্য শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরব যাচ্ছিলেন। সেই ওমরা যাত্রীর ট্রলি ব্যাগে মিলল কিনা ১০ হাজার ৮০০ পিস ইয়াবা!

শাহ আমানত বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সরওয়ার-ই-জামান বলেন, ‘আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৮টায় এয়ার এরাবিয়া জি-৫২৭ ফ্লাইটযোগে শারজাহ হয়ে জেদ্দা যাওয়ার কথা ছিল মো. ইউনুসের। বিমানবন্দরে স্ক্যানিং মেশিনে ওই যাত্রীর ট্রলি ব্যাগে ইয়াবার উপস্থিতি ধরা পড়ে। পরে ওই ব্যাগ তল্লাশি করে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘ইয়াবা উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুস ওমরাহ পালনের জন্য যাচ্ছিলেন বলে জানিয়েছেন। ধারণা করছি, হয় সে নিজে ইয়াবা পাচারকারী; নিরাপত্তা কর্মীদের নজরদারি এড়াতে এ পথ বেছে নিয়েছিলেন। অথবা কোনো সংঘবদ্ধ গোষ্ঠী তাকে ব্যবহার করে ইয়াবা পাচারের চেষ্টা করেছে।’

উইং কমান্ডার সরওয়ার-ই-জামান জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর ইউনুসকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com