বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

কুমিল্লায় নদীর পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলেন জেলা প্রশাসন

আব্দুল্লাহ আল মানছুর
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৪১৮ বার পড়া হয়েছে

কুমিল্লা গোমতী নদীতে গড়ে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন কুমিল্লা।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে পরিচালিত অভিযানে ১৩৯ টি অবৈধ অস্থাপনা গুড়িয়ে দেয়া হয়। কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোমতির পালপাড়া, চানপুর, আড়াইওড়া শ্রীপুর এলাকায় গোমতী বেড়ীবাঁধ ও চর দখল করে গড়ো উঠা দোকানপাট, বাড়িঘর বোল্ডোজার ভেকু মেশিন দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে। আজ সকালে উচ্ছেদ অভিযানের সময় সরেজমিনে গিয়ে দেখা যায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোমতির পালপাড়া, চানপুর, আড়াইওড়া শ্রীপুর এলাকায় গোমতী বেড়ীবাঁধ ও চর দখল করে গড়ো উঠা দোকানপাট, বাড়িঘর বোল্ডোজার- ভেকু মেশিন দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে। এদিকে উচ্ছেদ অভিযানের স্থানে অবৈধ স্থাপনা যারা নির্মাণ যারা করেছেন রবিবার জেলা প্রশাসন তাদেরকে উচ্ছেদের বিষয়ে অবগত করেন।

উচ্ছেদের নোটিশ পেয়ে গোমতীর চর ও বেড়িবাঁধ দখলকারীরা সকাল থেকে নিজ উদ্যেগে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে থাকেন। অভিযানের বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী সারাদেশের ৬৪ জেলার নদনদী খাল বিল ও ছড়াসহ অন্যান্য সরকারী জলাশয় এবং তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনার প্রেক্ষিতে আজ কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোমতীনদীর ১৩৯ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

গোমতীর আদর্শ সদর উপজেলার উত্তর শ্রীপুর, পশ্চিম মাঝিগাছা, পশ্চিম বিষ্ণুপুর আড়াইওড়া ও দক্ষিন রসুলপুর এ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আবদুল লতিফ, আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ. কে.এম ফয়সাল, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলাম, অমিত দত্ত, সৈয়দ ফারহানা পৃথা, আশরাফ আলী, নাসরিন সুলতানা নিপা, আবু সাঈদ, নাসরিন সুলতানা রিপা, এস.এম মোস্তাফিজুর রহমান ও মাহমুদুল হাসানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com