সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কমলগঞ্জে বড়দিন উপলক্ষে গীর্জায় গীর্জায় পুলিশ সুপারের শুভেচ্ছা কেক প্রদান

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ৫১৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জের উল্লেখযোগ্য ১৫টি খ্রীস্টান গীর্জায় শুভ বড়দিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে মৌলভীবাজারের পুলিশ সুপারের পক্ষ থেকে কেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটের সময় কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে উপস্থিত হয়ে বড়দিনের শুভেচ্ছা জানান।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী, এসআই বেলায়েত হোসেন ও এসআই আনজির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শমশেরনগর চা বাগানস্থ নাজারাত ব্যাপ্পিস্ট চার্চে গিয়ে পুলিশ সুপারের পক্ষ থেকে শুভেচ্ছা কেক প্রদান করেন। এসময় ধর্মীয় আলোচনা শেষে শুভেচ্ছা বক্তব্য রেখে কেক কাটেন কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী, চার্চের পালক জোশেফ রাল্ফসহ অতিথিবৃন্দ।

এ সময় কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ‘কমলগঞ্জের ছোটখাটো অনেকগুলো খ্রিস্টান গীর্জা রয়েছে। গত ২৩ ডিসেম্বর মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে এমন ৪০টি গীর্জায় বড় দিনের সরকারি অনুদানের অর্থ বিতরণ করেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম.এ শহীদ। বড়দিন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপার মো. ফারুক আহমদ (পিপিএম) এর পক্ষ থেকে খ্রিস্টান গীর্জাগুলোতে কেক প্রদান করে শুভেচ্ছা জানানো হয়েছে। তাছাড়া সুষ্ঠু ও সুন্দরভাবে বড় দিনের উৎসব পালণ হচ্ছে কি না সে জন্য প্রতিটি গীর্জায় খোঁজ নিয়ে তদারকি করা হচ্ছে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com