শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোরগঞ্জে ৫০০ পিচ ইয়াবাসহ ভূয়া সাংবাদিক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ১০৫৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ৫০০ পিচ ইয়াবাসহ এক ভূয়া সাংবাদিককে আটক করেছে ডিবি পুলিশের একটি টিম।

বুধবার রাত সাড়ে ৮টায় ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মোঃ জহিরুল ইসলাম ও  তার ফোর্সসহ এক অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটক মোঃ আল আমিন (২৫) কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার গাগলাইল (মাঠের বাজার) গ্রামের মৃত আঃ ছালামের পুত্র।

ডিবি পুলিশের ওসি হাম্মাদ হোসেন জানান, আল আমিন ক্রাইম সংবাদের সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। বুধবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ভদ্রপাড়া এলাকায় গফুর মিয়ার বসতবাড়ীর পূর্ব পার্শের কাঁচা রাস্তার উপর আল আমিন মাদক ক্রয় বিক্রয় করার জন্য অবস্থান করছিল। এই সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাকে হাতে নাতে আটক করে। তার দেহ তল্লাশী করে ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com