কিশোরগঞ্জে ৫০০ পিচ ইয়াবাসহ এক ভূয়া সাংবাদিককে আটক করেছে ডিবি পুলিশের একটি টিম।
বুধবার রাত সাড়ে ৮টায় ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মোঃ জহিরুল ইসলাম ও তার ফোর্সসহ এক অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটক মোঃ আল আমিন (২৫) কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার গাগলাইল (মাঠের বাজার) গ্রামের মৃত আঃ ছালামের পুত্র।
ডিবি পুলিশের ওসি হাম্মাদ হোসেন জানান, আল আমিন ক্রাইম সংবাদের সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। বুধবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ভদ্রপাড়া এলাকায় গফুর মিয়ার বসতবাড়ীর পূর্ব পার্শের কাঁচা রাস্তার উপর আল আমিন মাদক ক্রয় বিক্রয় করার জন্য অবস্থান করছিল। এই সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাকে হাতে নাতে আটক করে। তার দেহ তল্লাশী করে ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।