বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

গুগল সার্চে শীর্ষে আছেন ‘জামালপুরের ডিসি’

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৫৩৪ বার পড়া হয়েছে

এ বছরে সার্চ জায়ান্ট গুগল ট্রেন্ডসে বাংলাদেশে শীর্ষদের মধ্যে রয়েছে জামালপুরের বিতর্কিত সেই জেলা প্রশাসক। গুগলে সারা বছরের অনুসন্ধানের ওপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বিষয়ভিত্তিক সার্চের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ বনাম ভারতের খেলা।

ব্যক্তি বিভাগে রয়েছেন ক্রিকেট থেকে বছর দুয়েকের জন্য নিষিদ্ধ হওয়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর খবরে শিক্ষা বোর্ডের ফলাফল। সংবাদ বিভাগের বেশি অনুসন্ধান করা অন্যান্য বিষয়গুলো হচ্ছে সাইক্লোন ফনি, বুলবুল। এছাড়া ডেঙ্গু জ্বরের লক্ষণ, বাবরি মসজিদ মামলার রায়, ডাকসু, কাশ্মীর, আমাজন রেইন ফরেস্ট, নেইমার ট্রান্সফার।

ব্যক্তি বিভাগে সাকিব আল হাসান ছাড়াও মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুন রয়েছেন। বিশ্বে এ বছর ব্যবহারকারীরা গুগলে রাগবি ওয়ার্ল্ড কাপ, হোয়াট ইজ এরিয়া ৫১, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, গেম অব থ্রোনসের মতো বিষয়গুলো সবচেয়ে বেশি সার্চ করেছেন।

এ বছর যুক্তরাষ্ট্রে গুগল অনসন্ধানের শীর্ষে রয়েছে ডিজনি প্লাস ও ব্যাবি ইয়োদা। এছাড়া বৈশ্বিকভাবে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ম্যাচও রয়েছে। যুক্তরাষ্ট্রে ডিজনি প্লাসের পরেই রয়েছে ক্যামেরন বয়স। গত ৬ জুলাই ২০ বছর বয়সী এই তরুণ অভিনেতার মৃত্যু হয়েছে। এছাড়া বাহামায় আঘাত হানা হারিকেন দরিয়ানও রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com