শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

আমি বিয়েতে বিশ্বাসী নয় : কঙ্গনা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৫৬০ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। প্রায় সময়ই রাজনীতি আর সিনেমা অঙ্গনের নানা কর্মকাণ্ড নিয়ে হরহামেশায় আলোচনায় থাকেন তিনি। গ্যাংস্টার দিয়ে শুরু, সেই থেকে গরম করে রেখেছেন এই নায়িকা। মাঝখানে কিছুটা ভাটা গেলেও একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। সব কিছু নিয়ে তটপর থাকলেও প্রেম কিংবা বিয়ে নিয়ে তেমন কিছু বলতে দেখা যায় না কঙ্গনাকে। এদিকে বলিপাড়ার প্রথম সারির অনেক নায়িকাই বলতে গেলে বিয়ে করে ফেলেছেন।

কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া দিব্যি ঘর সংসার করে গেলেও এখনো বিয়ের নামধাম নেই কঙ্গনার। এদিকে আলিয়া ভাটেরও বিয়ের গুঞ্জন বাতাসে ভাসছে। কিন্তু বিয়ে নিয়ে কী ভাবছেন কঙ্গনা। পঙ্গা সিনেমার প্রচারে এই অভিনেত্রীর কাছে এ বিষয়ে প্রশ্ন রাখা হয়েছিল। তার জবাব, ‘আমার ছবির পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি যেমন চান, আমি দ্রুত বিয়ে করে নিই। কিন্তু আমার সত্যিই তেমন কোনো ইচ্ছে নেই।’

তিনি বলেন, ‘বিয়েতে আমি বিশ্বাসও করি না। একই মানসিকতার কাউকে পাওয়াটা মুশকিল। আর আমার কাছে বিয়ে মানেই জটিলতা।’ যদিও পরে অশ্বিনী এবং তার পরিচালক স্বামী নীতেশ তিওয়ারির উদাহরণ দিয়ে কঙ্গনা বলেন, ‘ওদের দেখে অবশ্য বিয়ের ওপরে ভরসা হয়।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com