শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হোসেনপুরে সাতদিন ব্যাপী আহাম্মদ ফকিরের মেলা অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৬৭৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে আহাম্মদ কবিরাজের সাতদিন ব্যাপি মেলার ঝাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে। এ মেলা যেন এলাকার মানুষের মাঝে প্রাণের স্পন্দন হয়ে আছে। আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য এই মেলা। মেলায় নানা স্বাদের মুড়ি-মুড়কি আর পিঠাপুলি তো রয়েছেই। সেই আদিকাল থেকে জনপ্রিয় যাত্রা, সামাজিক নাটক, বিনোদনমূলক সাংস্কৃৃতিক অনুষ্ঠানসহ পুতুলনাচের আসরও এই মেলার অন্যতম আকর্ষণ। আর নাগরদোলায় হাওয়ায় ভেসে নতুন মুহূর্তগুলোকে উপভোগ করার অনুভূতি যেন একেবারেই ভিন্ন।

আজ থেকে ২১ বছর আগে আহাম্মদ ফকিরের মেলা শুরু হয়েছিলো । তার পর জনপ্রিয়তার মাত্রা কতটা পেয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। তারই ধারাবাহিকতায় উপজেলার পুমদি গ্রামীণ জনপদের লোকজনের মাঝে বইছে প্রাণের ছোঁয়া। অত্র উপজেলার প্রাণের এ মেলা উদযাপনে অবিচ্ছেদ্য অংশ আহাম্মদ কবিরাজের মেলা। গ্রামীণ এ মেলা সব ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক অনবদ্য উদাহরণ।

এ মেলায় সার্কাস, পুতুলনাচ, যাত্রা দল আসত, বসত নাগরদোলা। খোলা মাঠের বিশাল পরিসরে ছোটদের খেলনা, হাতে তৈরি বিভিন্ন মৃৎশিল্পের সামগ্রী এবং বিন্নি ধানের খই, মুড়ি, তিলুয়া, কদমা, বাতাসা, জিলাপি, মিষ্টিসহ হরেক রকম খাদ্যসামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। কাঠ-বাঁশের তৈরি গৃহস্থালি জিনিসপত্র থেকে শুরু করে প্রসাধনসামগ্রী পর্যন্ত। কিছু মানুষের উসকানিতে ঐতিয্যবাহী আহাম্মদ ফকিরের মেলা হারাতে যাচ্ছিল গ্রামীণ ঐতিহ্য। এরই ধারাবাহিকতায় আহাম¥দ ফকিরের ভক্ত ও অনুসারিদের জোড়ালো প্রচেষ্টায় এ বছর সার্বিক নিরাপত্তার মধ্যদিয়ে সফল ভাবে সাত দিন ব্যাপি মেলা অনুষ্ঠিত হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com