বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কিশোরগঞ্জ পৌর শাখার অধিনস্ত ২ নং ওয়ার্ডের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
আগামী ১ বছরের জন্য কিশোরগঞ্জ পৌর কমিটি এই অনুমোদন দেন। গত রবিবার বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কিশোরগঞ্জ পৌর শাখার আহবায়ক মঈনুল কবীর তপু ও সদস্য-সচিব ইমজামাম-উল-হক রবিন এর স্বাক্ষরিত এই কমিটিতে মির্জা সামিয়া রবিন বেগম কে সভাপতি ও মোঃ ইব্রাহিম কে সাধারণ সম্পাদক করে ২ নং ওয়ার্ডের আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।
সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম বলেন, “বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়তে আমাদের কমিটি আগামী ১ বছর ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তিনি সবার সহযোগিতা কামনা করেন।