কিশোরগঞ্জের নিকলী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রি আ,ক,ম, মোজাম্মেল হক এমপি। মঙ্গলবার দুপুর ১২ টায় তিনি ভবনটির উদ্বোধন করেন। পরে জেলা পরিষদ অডিটরিয়ামে নিকলী -বাজিতপুর (কিশোরগঞ্জ -৫) আসনের এমপি মোঃ আলহাজ্ব আফজাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
তিনি বলেন, রাজাকারদের তালিকায় ভুল হয়েছে।আর যাথে ভুল না হয় ,সে জন্য পূনরায় রাজাকারদের তালিকা করা হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ এম এ আফজল, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমা-ার মোঃ আসাদুল্লা, নিকলী উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মোঃ আবু বাক্কার ছিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক বাচ্চু ,বীর মুক্তিযোদ্ধা মোঃ হামিদ প্রমূখ।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণালয়ের অর্থায়নে এবং এলজিইডির বাস্তবায়নে ২ কোটি ৪৭ লাখ ৯ হাজার২৭৮ টাকায় নিকলী উপজেলা শহীদ মিনারের সামনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি নির্মিত হয়।