রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জ জেলায় জেএসসি’তে শীর্ষে এসভি সরকারি বালিকা বিদ্যালয়

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৭৫৮ বার পড়া হয়েছে

সর্বোচ্চ ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে এবার জেএসসি পরীক্ষাতেও কিশোরগঞ্জ জেলায় সবচেয়ে ভাল ফলাফল করেছে কিশোরগঞ্জ জেলা শহরের এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শতভাগ পাস আর সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে প্রতিষ্ঠানটি জেলার মধ্যে তার শীর্ষস্থান ধরে রেখেছে।

এ বছর বিদ্যালয়টি থেকে ২৩৭ জন জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে। এছাড়া এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেলার সর্বোচ্চ ১৫৯ জন জিপিএ-৫ পেয়েছে।

কিশোরগঞ্জ জেলায় জেএসসি’তে এবার মোট ৭৯টি প্রতিষ্ঠান থেকে মোট ৫৯৮ জন জিপিএ-৫ লাভ করেছে। এর মধ্যে কেবল এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েরই ১৫৯ জন ছাত্রী জিপিএ-৫ লাভ করেছে।

এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ কবীর বলেন, ভাল ফলাফলের ধারাবাহিকতায় এসএসসি’র পর এবার জেএসসি পরীক্ষায়ও জেলায় সেরা হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। সবার আন্তরিক সহযোগিতায় আগামী দিনে প্রতিষ্ঠানটিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব বলে প্রত্যাশা করছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com