কিশোরগঞ্জের নিকলীতে দুইটি পৃথক অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবা ও ২ জন জুয়ারিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে নিকলী থানার পুলিশ।
মঙ্গলবার (৩১ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের পশ্চিম পাড়া থেকে ১০ পিস ইয়াবা ও সদর ইউনিয়নের মোহরকোনা ভাটিপাড়া ইয়াবা বিক্রির সময় ২৩ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো গুরুই ইউনিয়নের পশ্চিম পাড়ার মোহাম্মদ আলী (৪৫) ও মোহরকোন ভাটিপাড়া গ্রামের সবুজ মিয়া (২৭) নামে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নিকলী থানার পুলিশ। অন্য দিকে একই দিন রাতে নিকলী সদর ইউনিয়নের কূর্শা নয়া হাটি গ্রামের হাবিব অভিযান চালিয়ে জুয়া খেলার সময় মাইজ হাটি গ্রামের মোঃ নুরুল হক (২০) ও মোঃ ছাবেদ আলীকে (২৮) গ্রেপ্তার করে নিকলী থানার পুলিশ।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ শামছুল আলম ছিদ্দিকী বলেন, গ্রেপ্তারকৃত দুইজনই দীর্ঘদিন ধরে ভিভিন্ন ইউনিয়নে ইয়াবা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩১ডিসেম্বর)রাতে নিকলী উপজেলার গুরুই ও সদর ইউনিয়নে পৃথক অভিযা চালিয়ে ইয়াবা বিক্রি ও জুয়া খেলার সময় চারজনকে গ্রেপ্তার করা হয়।এ সময় তাদের কাছ থেকে ৩৩ পিস ইয়াবা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
এব্যাপারে মঙ্গলবার রাতেই চারজনের নামে নিকলী থানায় মাদক আইনে ও জুয়া পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরকে বুধবার (১ জানুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।