সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে বিদেশী মদসহ বাবুর্চি আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ৫৫৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ৫ বোতল বিদেশী মদসহ আব্দুর রহমান বাবুর্চি (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানে সে আটক হয়। বিদেশী মদসহ আটক হওয়া আব্দুর রহমান বাবুর্চি কিশোরগঞ্জ শহরের সতাল নোয়ানগর এলাকার মৃত আবু মিয়ার ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকায় র‌্যাব অভিযান পরিচালনা করে। অভিযানে ৫ বোতল বিদেশী মদসহ আব্দুর রহমান বাবুর্চি কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিদেশী মদ ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ঘটনায় বিদেশী মদসহ আটক হওয়া আব্দুর রহমান বাবুর্চির বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com