রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

‘আইজিপি ব্যাজ’ পাচ্ছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ৫০০ বার পড়া হয়েছে

২০১৭ ও ২০১৮ সালে টানা দুইবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) লাভ করেন কিশোরগঞ্জ পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।  তিনি কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে এ পদক লাভ করেছেন।

এবছরও প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পাচ্ছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।

গতকাল রোববার (৫ জানুয়ারি) থেকে শুরু হওয়া এবারের পুলিশ সপ্তাহের শেষ দিন এ পুরস্কার প্রদান করবেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, বাহিনীর মর্যাদা বৃদ্ধি হয়েছে, এমন কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এ পদক দেয়া হয়।

মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) ২০১৮ সালের ১৯ মার্চ কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন ছাড়াও ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে কিশোরগঞ্জে যোগদানের আগ পর্যন্ত গাইবান্ধা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন।

মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) এর যোগ্য ও দক্ষ নেতৃত্বে কিশোরগঞ্জ জেলা পুলিশ অপরাধ দমন ও আইনশৃংখলা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। একজন সৎ ও পরিচ্ছন্ন ইমেজের পুলিশ কর্মকর্তা হিসেবেও তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) কুড়িগ্রাম জেলার গর্বিত সন্তান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com