সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ৪৫৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১১ জানুয়ারি -২০২০ পালনের লক্ষে আজ রোববার (৫ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এক এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৫৪ টি টিকাদান ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ৩৫০৩ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৭৫১৭ জন শিশু মোট ৩১০২০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোা হবে।

উক্ত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাসিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন । বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ্ মাহবুবুল হক, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ সাদিকুর রহমান প্রমূখ।এ সময় সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com