সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নিকলীতে বিজ্ঞান মেলার সমাপনি ও শীতকালীন ক্রীড়া পুরস্কার বিতরণী

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ৭৫৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলীতে বুধবার (৮ই জানুয়ারী) দুপুরে ৩ দিনের বিজ্ঞান মেলার সমাপনি ও স্কুল-মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

নিকলী জিসি পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দুস ভূইয়া জনি, ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি,) আসফিয়া সিরাত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরুজ্জামান হাবীব প্রমূখ। এ সময় উপজেলার ১২টি স্কুল-মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিল।

৪১তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং ৪১তম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে আয়োজিত ৩ দিনের মেলার বুধবার সমাপনি ও পুরস্কার বিতরণ করেন। পুরস্কারপ্রাপ্ত স্কুলগুলো হলো, বিতর্কে ১ম শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়, ২য় নিকলী জিসি পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। বিজ্ঞান কুইজে ১ম জারইতলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, ২য় নিকলী জিসি পাইলট মডেল সরকারি বিদ্যালয়, ৩য় দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়। বিজ্ঞান বিষয়ক প্রকল্পে ১ম রসূলপুর হানিফ ভ’ইয়া উচ্চ বিদ্যালয়, ২য় দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয় ও ৩য় স্থান অধিকারি নিকলী জিসি পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়কে পুরস্কৃত করা হয়েছে।

সবশেষে ৪১তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com