কিশোরগঞ্জ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সোসাইটির উদ্যোগে জনসচেতনতামূলক কেমিস্টস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে শহরের সমবায় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার দুই শতাধিক কেমিস্টস এন্ড ড্রাগিস্টস অংশ নেন। জেলার সর্ববৃহৎ এই জনসচেতনতামূলক কেমিস্টস সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।
কিশোরগঞ্জ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সোসাইটির সভাপতি মো. শফিকুল আলম খোকন এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মোছাম্মাৎ ফোয়ারা ইয়াসমিন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পদোন্নতিপ্রাপ্ত উপ-পরিচালক মো. ইব্রাহীম হোসেন।
কিশোরগঞ্জ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সোসাইটির সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম লিটন এর সঞ্চালনায় সহ-সভাপতি মো. শাহজাহান ও মো. হারুন অর রশিদ কাজল, কার্যকরী সদস্য সৈয়দ মুরাদুল মোস্তাকিন ও সেলিম মাহবুব, এম এ করিম, শাহ মো. রফিকুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় কিশোরগঞ্জ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সোসাইটি কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধান অতিথি ও নেতৃবৃন্দ দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন এবং বিভিন্ন কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। এসময় জেলা-উপজেলার দুই শতাধিক কেমিস্টস সদস্যসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ সমাবেশে উপস্থিত হওয়া কেমিস্টসদের মধ্যে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার জন্য কন্টেইনার ও দেয়াল ঘড়ি বিতরণ করেন। এছাড়াও আলোচনা শেষে কেমিস্টসদের মধ্যে এক র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।