মুজিববর্ষ উদযাপনের ২ দিনের বর্ণাঢ্য আয়োজন করে কিশোরগঞ্জের নিকলী উপজেলা প্রশাসন। ১১ই জানুয়ারি (শনিবার) রাতে বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এ উপলক্ষে নেওয়া কর্মসূচির অংশ হিসাবে শনিবার সকাল ১০টায় উপজেলার নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বাহির হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিকলী জিসি পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শেষ হয়। সাড়ে ১১ টায় নিকলীস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক স্থির চিত্র প্রদর্শনি, ৩টা থেকে ৫টা পর্যন্ত শিশু কিশোরদের অংশগ্রহনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যা ৭টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, সাড়ে ৯টা পর্যন্ত “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক কনসার্ট স্যাটেলাইটে সম্প্রচার করা হয়।
রাত সাড়ে ৭টায় জেলা পরিষদ অডিটরিয়ামেরসামনের পুকুর পাড়ে বর্ণিল আতশবাজি দেখতে ভিড় করে সহস্রাধিক উপজেলাবাসি।