বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ইরানের আরেক জেনারেলকে হত্যার চেষ্টা ব্যর্থ হয় যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ৬৭০ বার পড়া হয়েছে

যে রাতে জেনারেল সোলাইমানিকে হত্যা করা হয়, সেই একই রাতে ইরানের আরেক শীর্ষ সামরিক কর্মকর্তাকে ইয়েমেনে হত্যার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। কিন্তু সেই হত্যা চেষ্টা ব্যর্থ হয়। ঘটনার সঙ্গে জড়িত দুই সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে মার্কিন এ সংবাদমাধ্যম।

সিএনএন-এর ওই দুই সূত্র হলেন মার্কিন কর্মকর্তা। তারা যুক্তরাষ্ট্রের ওই মিশন নিয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে অপর মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, ইরানের রেভল্যুশনারি গার্ডের অভিজাত বাহিনী কুদস ফোর্সের কমান্ডার সোলাইমানিকে হত্যা ছাড়া ওইরাতে আর বড় ধরনের কোনও অপারেশন চালানো হয়নি।

মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের মুখপাত্র রেবেকা রেবারিখ সিএনএন-কে দেয়া এক বিবৃতিতে বলেছেন, তিনি ইয়েমেনে মার্কিন অভিযানের প্রতিবেদন দেখেছেন। কিন্তু ওই অভিযানের সত্যতা কিংবা তা নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানাতে অস্বীকৃতি জানান তিনি।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com