কিশোরগঞ্জে ৭ বোতল বিদেশী মদ’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার (১১ জানুয়ারী) কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় কিশোরগঞ্জ র্যাব-১৪ সিপিসি-২ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম ভোজন চন্দ্র দাস (৩৮)। তার পিতার নাম মৃত নিখিল চন্দ্র দাস। সে নগুয়া এলাকার এতিমখানা রোডের বাসিন্দা। আজ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ৭ (সাত) বোতল বিদেশী মদ (মাদক)’সহ তাকে গ্রেফতার করেন। ধৃত আসামী র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।