ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় সিরাজগঞ্জে শীতের তীব্রতা আরো বেড়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। সকাল থেকে সূর্যোর দেখা নেই। শীতে শিশু ও বয়স্করা বেশি কষ্ট পাচ্ছে।
ঠান্ডা বাতাসে শিক্ষার্থী ও ছিন্নমূল শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পড়েছে। আবার ঠান্ডায় শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। শীতজনিত রোগী বাড়ছে হাসপাতাল গুলোতে। শীত বেড়ে যাওয়ায় বোরো ধানের বীজতলা প্রস্তুত ও জমি চাষবাদ করতে বেগ পেতে হচ্ছে কৃষকদের।
এ দিকে কুয়াশার জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ও অঞ্চলিক সড়ক দিয়ে সকালে হেটলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।