শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

হাতে ১৪ সেলাই নিয়েও খেলতে নামলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৫১৫ বার পড়া হয়েছে

শেষ পর্যন্ত বাম হাতের ১৪ সেলাই নিয়েও মাঠে খেলতে নামলেন ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মরতুজা। আজ সোমবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শেষ চারের প্লে-অফ ম্যাচের গুরুত্বপূর্ণ লড়াইয়ে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামেন তিনি।

বাম হাতে এতবড় ইনজুরি। ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কি ইলিমিনেটর রাউন্ডে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামতে পারবেন? এমন যখন জ্বল্পনা-কল্পনা, তখনই মাশরাফি জানিয়েছিলেন, আমি খেলবো। যেভাবেই হোক খেলবো।

শেষ পর্যন্ত মাশরাফি খেলতে নামলেন। বাম হাতে ব্যান্ডেজ বেঁধে, ১৪ সেলাই নিয়েই চট্টগ্রামের অধিনায়ক মাহমুদউল্লাহর বিপক্ষে টস করতে নামলেন মাশরাফি।

টস করার সময় সঞ্চালক যখন তার হাতের অবস্থা জিজ্ঞেস করলেন, তখন মাশরাফি বলেন, আপনি যখন খেলতে নামবেন, তখন কি অবস্থা তা নিয়ে অভিযোগ করতে পারেন না এবং আজ আমি খেলতে নেমেছি, এটাই হলো শেষ কথা।

শনিবারেই হাতের এতবড় ইনজুরিতে পড়েছিলেন মাশরাফি। সেদিন যখন তার হাতে ব্যান্ডেজ বাঁধা হচ্ছিল, তখনই জানিয়ে রাখেন, ইলিমিনেটর রাউন্ডের ম্যাচটি আমি খেলবোই। চট্টগ্রামের বিপক্ষে ম্যাচটা বাঁচা-মরার। হারলেই বিদায়। জিতলে টিকে থাকবে ফাইনালে ওঠার লড়াইয়ে।

রবিবার রাতেই ঢাকা প্লাটুনের ম্যানেজার আহসানউল্লাহ হাসান বলেন, এখানে মাশরাফির ইচ্ছেটাই বড়। আমাকে ম্যানেজার হিসেবে বলতে বলা হলে, আমি হয়ত না করতাম; কিন্তু মাশরাফি তো মাশরাফিই। তার কথা এক পায়ে দাঁড়ানোর মতো অবস্থা হলেও বলে আমি খেলবো। কাজেই মাশরাফি খেলতে ইচ্ছুক। বলতে পারেন খেলতে মুখিয়ে আছে। একদম দৃঢ় সংকল্পবদ্ধ।

শনিবার সন্ধ্যায় খুলনা টাইগার্সের বিপক্ষে ইনিংসের ১১তম ওভারে হাতে আঘাত পান মাশরাফি। মেহেদি হাসানের করা ওভারে কাভারে ফিল্ডিং করার সময় রাইলি রুশোর ব্যাটে লেগে ওঠা ক্যাচ ঝাঁপিয়ে তালুবন্দী করতে চেয়েছিলেন মাশরাফি। কিন্তু ক্যাচটি ধরতে না পারলেও বাঁ হাতের তালুতে মারাত্মকভাবে আঘাত পান তিনি।

বলের আঘাতে বাম হাতের অনেকখানি কেটে যাওয়ায় ওই সময়ই মাঠ ছেড়ে চলে যেতে হয়েছিল প্লাটুন অধিনায়ককে। পরে দলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে মাশরাফির হাতে ১৪টি সেলাই দেয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com