শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৩ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ৫১৬ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৬৩ শিক্ষার্থীকে প্রশ্ন ফাঁস ও ভর্তি জালিয়াতির অভিযোগে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরও ৯ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে সবাইকে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস মামলায় ১২৫ জনকে আসামি করে চার্জশিট দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং পাবলিক পরীক্ষা আইনে পৃথক দুটি অভিযোগপত্র দেওয়া হয়। আসামিদের মধ্যে ৮৭ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এ ঘটনায় জড়িত ১৫ জনকে আগেই আজীবন বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বাকিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় শৃঙ্খলা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com