মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের উদ্যোগে শিশুদের মাঝে কম্বল বিতরণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৪৫৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে কিশোরগঞ্জ শিশু পরিবার বালক-বালিকা ও সুইড বুদ্বি প্রতিবন্ধী শীতার্থ শিশুদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

বুধবার (১৫ জানুয়ারী) দুপুরে কিশোরগঞ্জ সরকারি শিশু পরিবার বালিকা অডিটোরিয়ামে ৫০ জন বালক, ৫০ জন বালিকা ও ৫০ জন সুইড বুদ্ধি প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে ১৫০ টি শীতের কম্বল বিতরণ করা হয়।

কিশোরগঞ্জ জেলা সমাজসেবার উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান খানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ সারওয়ার মোর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।

এসময় উপস্থিত ছিলেন নির্বাহি ম্যাজিস্ট্রেট ডেপুটি কমিশনার আবু কামাহ তমাল, ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) ওবায়দুর রহমান সালেহীন, জেলা সমাজসেবা কার্য্যালয়ের সহকারী পরিচালক মোঃ শহীদুল্লাহ ও শহর সমাজসেবা অফিসার সালমা খানম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com