১৪০ পিস ইয়াবাসহ কিশোরগঞ্জে মো. মাসুম মিয়া (২৮) ও মো. সোহেল (৩০) নামে দুই যুবককে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানে তারা আটক হয়। দুই যুবকের মধ্যে মো. মাসুম মিয়া কিশোরগঞ্জ শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকার মো. তোতা মিয়ার ছেলে এবং মো. সোহেল কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকার মো. ধনু মিয়ার ছেলে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান, বিএন জানান, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর প্রায় ১টার দিকে কিশোরগঞ্জ শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকায় র্যাব অভিযান পরিচালনা করে। অভিযানে ১৪০ পিস ইয়াবাসহ মো. মাসুম মিয়া ও মো. সোহেলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় ইয়াবাসহ আটক হওয়া মো. মাসুম মিয়া ও মো. সোহেলের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।