জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে শুরু হলো মাস ব্যাপি মুজিববর্ষ মেলা। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং বাংলাদেশ আওয়ামীলীগ হোসেনপুর উপজেলা শাখা ও অঙ্গ সংগঠনের আয়োজনে ধনকুড়া হ্যালিপ্যাড মাঠে এ মেলার আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি) বিকালে অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুর্শিদ উদ্দিনের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, পৌর মেয়র আব্দুল খাইয়ুম খোকন, অফিসার ইনচার্জ শেখ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সালাম, সিদলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজ উদ্দিন প্রমুখ।
মেলায় প্রায় ৫০ টির মত স্টল সাজানো হয়েছে৷ হোসেনপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে বিশেষ একটি স্টলে ‘বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্থির চিত্র প্রদর্শনী’ আয়োজন করা হয়। এছাড়াও সার্কাস, শিশুদের জন্য বিভিন্ন রাইডের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক যুবলীগের সভাপতি এম এ হালিম।