শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

মস্তিষ্কের শত্রু ৫ অভ্যাস

লাইফস্টাইল ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০
  • ৬৯৮ বার পড়া হয়েছে

মস্তিষ্ক ছাড়া কারও অস্তিত্ব টিকে থাকা মোটেও সম্ভব নয়। আর তাই মস্তিষ্কের যত্ন নিতে হবে। বিজ্ঞানীদের মতে, মস্তিষ্ক ১০০ বিলিয়ন সেল দিয়ে তৈরি ও অনেকটা মাংসপেশির মতো। মস্তিষ্ক যতই ব্যবহার হবে, ততই এটি শক্তিশালী হবে। তবে দুঃখের বিষয়– দৈনন্দিন জীবনে এমন কিছু অভ্যাস আছে, যেগুলো মস্তিষ্কের ক্ষতি করে।

যেমন-

১. ধূমপানে হৃৎপিণ্ড এবং ফুসফুসের ক্ষতি করে ও ত্বকে দ্রুত বুড়িয়েও যায়। আর ধূমপানের কারণে মস্তিষ্কও ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞদের মতে, ধূমপানের অভ্যাস মানসিক স্বাস্থ্য, আচরণগত সমস্যা তৈরি করে।

২. অতিরিক্ত অ্যালকোহল পানেও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। তাই এই অভ্যাস ত্যাগ করা উচিত।

৩. মস্তিষ্ক যে ৭৫ শতাংশ পানি দিয়ে তৈরি তা হয়তো অনেকেই জানেন না। এ কারণে শরীরে পানিশূন্যতা হলে মস্তিষ্কেও সমস্যা দেখা দেয়।

৪. মস্তিষ্কের শক্তির প্রধান উৎস হচ্ছে গ্লুকোজ। শরীরে ৫০ শতাংশেরও বেশি গ্লুকোজ মস্তিষ্কের মাধ্যমে শরীরের নানা অংশে ব্যবহৃত হয়। তবে শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে মস্তিস্ক ক্ষতিগ্রস্ত হয়। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত পরিমাণ সুগার খেলে মস্তিষ্কের সেলে সমস্যা হয়। সেই সঙ্গে মস্তিষ্কে রক্ত সরবরাহেও সমস্যা দেখা দেয়।

৫. নিয়মিত সাত থেকে আট ঘণ্টা ঘুমানো জরুরি। বিশেষজ্ঞদের মতে, ঘুম কম হলে মস্তিষ্কে টক্সিন জমা হয়। সেই সঙ্গে মস্তিষ্কের সেলও ধীরে ধীরে মরে যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com