রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে ৭১০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০
  • ৫০৩ বার পড়া হয়েছে

৭১০ পিস ইয়াবাসহ মো. আলমগীর (৩২), মো. শাহানশাহ (১৯) ও হৃদয় (২২) নামের তিন যুবককে আটক করেছে কিশোরগঞ্জ র‌্যাব।

শুক্রবার (১৭ জানুয়ারি) কিশোরগঞ্জ সদর উপজেলায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের পৃথক অভিযানে তাদের আটক করা হয়। তিন যুবকের মধ্যে মো. আলমগীর কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমাটি শিবপুর গ্রামের মৃত আবু তাহের এর ছেলে, মো. শাহানশাহ সতাল ভট্টাচার্য্য পাড়ার মো. আরফান শাহ এর ছেলে এবং হৃদয় কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের রাজকুন্তি গ্রামের আব্দুল জলিল এর ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান, বিএন জানান, শুক্রবার (১৭ জানুয়ারি) কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ও আজিম বাজার এলাকায় র‌্যাব পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে যশোদল বাজার এলাকা থেকে ৭৫ পিস ইয়াবাসহ মো. আলমগীর ও মো. শাহানশাহ কে আটক করা হয়। অন্যদিকে আজিমের বাজার এলাকা থেকে ৬৩৫ পিস ইয়াবাসহ হৃদয় কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনেই ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ব্যাপারে ইয়াবাসহ আটক হওয়া মো. আলমগীর, মো. শাহানশাহ ও হৃদয় এর বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com