কিশোরগঞ্জ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) জেলা শাখার ২ ঘন্টা ব্যাপী কর্মবিরতী পালন করেছে।
আজ সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে ১১ পর্যন্ত অফিস চত্বরে দুই ঘণ্টা ব্যাপী পদবী পরিবর্তন ও বেতন স্কেল বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেছেন কিশোরগঞ্জ কালেক্টরেট সহকারীগণ।
জেলা কালেক্টরেট চত্বরে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, জেলা কমিটির সভাপতি অরুন কুমার দাস, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, আলিমুদ্দিন, শফিকুর রহমান ও শরীফ আহমেদ প্রমুখ।
এ সময় বিক্ষোভ প্রদর্শন করেন সমাবেশে অংশ নেয় সকল কর্মচারীরা।