সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মন্ত্রিসভার বৈঠকে ৯ম পে-স্কেল অনুমোদন নজরুল বর্ষ পালন উপলক্ষে তাড়াইলে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কিশোরগঞ্জে আইন-শৃঙ্খলা ও জেলার উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা হোসেনপুরে বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

কিশোরগঞ্জে জাতীয় ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প মেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণারের উদ্বোধন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ৫১০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ শহরের আলোরমেলায় এক মাস ব্যাপী জাতীয় ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প মেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণারের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালী লিমন ফিতা কেটে এর উদ্বোধন করেন। এ সময় লিমন ঢালী বলেন, ” হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জন্ম না হলে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেতাম না। তার সংগ্রামী জীবন ও ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ সম্বলিত এই মুজিব কর্ণারটি মেলায় আগত সকল দর্শনার্থীদের বঙ্গবন্ধু’র জীবন সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানান দিবে।”
সবশেষে তিনি এই মুজিব কর্ণার স্থাপনের উদ্যোক্তা, জেলা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক সাইফ জামান রাফি’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভূয়সী প্রশংসা করেন তার এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের জন্য।
এই বিষয়ে সাইফ জামান রাফি বলেন, “জেলা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক হিসেবে নয়, নিজের ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে আমি এই কাজটি করেছি। কেননা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দলের নন, তিনি সমগ্র বাঙালি জাতির। তার দক্ষ নেতৃত্বেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাই আমার মনে হয়েছে তার সংগ্রামী জীবনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা দরকার। এজন্য আমি মেলায় বঙ্গবন্ধু কর্নার স্থাপন করি। এই বিষয়ে মেলা কর্তৃপক্ষ ও আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com