রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

বাজিতপুরে ইয়াবাসহ ব্যাবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০
  • ৮৭১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ১ হাজার ৯১০ পিস ইয়াবাসহ ইয়াসিন মিয়া (৩৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান।

আটক ইয়াসিন পার্শ্ববর্তী নরসিংদী জেলা সদর উপজেলার চীনিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বীরপুর এলাকার মৃত সাইদ মিয়ার ছেলে। তিনি বাজিতপুর উপজেলার পশ্চিম পিরিজপুর উজার এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

বিএন এম শোভন খান ওয়ান নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনগত রাতে বাজিতপুর উপজেলার পশ্চিম পিরিজপুর উজার এলাকায় অভিযান চালিয়ে মাদকবিক্রেতা ইয়াসিনকে আটক করা হয়। সেসময় তার কাছ থেকে ১ হাজার ৯১০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাজিতপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com