রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জ পুলিশের অভিযানে চোরচক্রের সদস্যসহ একদিনে পাঁচ মোটরসাইকেল উদ্ধার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ৬৫২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে সদর মডেল থানা পুলিশের একদিনের অভিযানে আন্ত:জেলা চোরচক্রের চার সদস্য ও পাঁচটি মটরসাইকেল উদ্ধার হয়েছে। যার মধ্যে রয়েছে দুইটি চোরাই মটরসাইকেল। আব্দুল মতিন (২২), রুবেল (২৮), শাকিল আহমেদ (৩০) এবং নূরুল ইসলাম নূরু (৩২) নামে চারজন এই চক্রের সাথে জড়িত। এরমধ্যে আব্দুল মতিন এদের নেতৃত্ব দিয়ে থাকে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকাল থেকে রোববার (২৬ জানুয়ারি) সকাল পর্যন্ত কিশোরগঞ্জ এবং সিলেট জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার ও দুইটি মটরসাইকেল আটক করা হয়। আটককৃত আন্তঃজেলা চোরচক্রের চার সদস্যের মধ্যে আব্দুল মতিন সিলেট জেলার বিশ্বনাথপুর উপজেলার টেংরা গ্রামের মৃত আলকাস মিয়ার ছেলে, রুবেল একই জেলার গোলাপগঞ্জ উপজেলার রনকেলী গুলপাড়ার জিলান আহমেদ এর ছেলে, শাকিল আহমেদ দক্ষিণ সুরমা থানার বার্থখলা এলাকার মৃত খোরশেদ আলীর ছেলে এবং নূরুল ইসলাম নূরু গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর নালী বাড়ির সাকিব আলীর ছেলে। একই সময়ে ‍পৃথক অভিযানে আরো তিনটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ৩০ ডিসেম্বর দুপুরে কিশোরগঞ্জ শহরের তেরীপট্টি এলাকার প্রাইম ব্যাংকের সামনে থেকে জহির আলম নামে একটি বেসরকারি কোম্পানীতে কর্মরত কর্মকর্তার হিরো গ্লামার ১২৫ সিসি মোটর সাইকেল চুরি হয়। দীর্ঘ দিন নিজ উদ্যোগে খোঁজাখুজি করে চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করতে না পেরে শনিবার (২৫ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর নির্দেশনায় কিশোরগঞ্জ সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার অর্নিবান চৌধুরী ও কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুবকর সিদ্দিক পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে থানার পুলিশ পরিদর্শক (সিপি) জয়নাল আবেদীন এর নেতৃত্বে এসআই আমিরুল ইসলাম, কনস্টেবল আবু সাঈদ চৌধুরী ও কনস্টেবল মো. নাজমুল হোসাইন এর সমন্বয়ে একটি টিম শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।

সিসিটিভি ফুটেজের ভিত্তিতে চোর চক্রের প্রধান আব্দুল মতিনকে পুলিশ সনাক্ত করে। পুলিশি অনুসন্ধানে জানা যায়,  আব্দুল মতিনের বাড়ি সিলেট জেলার বিশ্বনাথপুর উপজেলার টেংরা গ্রামে হলেও মাস তিনেক যাবত সে কিশোরগঞ্জ জেলা শহরের উকিলপাড়ার ভাসানী সড়কে একটি বাসা ভাড়া নিয়ে কিশোরগঞ্জ শহরের মোটর সাইকেল চুরি করে আসছে। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ মতিনের অবস্থান নিশ্চিত হয়ে শনিবার বিকাল ৩টার দিকে পাকুন্দিয়া গরুর হাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর মতিনের দেয়া তথ্যের ভিত্তিতে রাতে সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাত ১টার দিকে শেলফি ব্রীজের মুখ থেকে শাকিলকে গ্রেপ্তার করে তার কাছ থেকে চুরি যাওয়া গ্লামার মোটর সাইকেলটি উদ্ধার করে পুলিশ।

পরবর্তীতে মতিন ও শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই হুমায়ুন চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে রাত দুইটার দিকে চোরচক্রের অপর দুই সদস্য রুবেল ও নূরুল ইসলাম নূরুকে গ্রেপ্তার করা হয়। পরে রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির গোলাপগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে রোববার সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ থেকে চুরি করে নিয়ে যাওয়া একটি ডিসকাভার ১২৫ সিসি মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ।

সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম জানান এই চক্রে আরো কেউ রয়েছে আছে কি’না সে ব্যাপারে অনুসন্ধান চলছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com