রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার ১১তম প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ৯০৮ বার পড়া হয়েছে

সত্য সন্ধানে মুক্ত চিন্তার দৈনিক এই শ্লোগানকে সামনে রেখে দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার ১১তম প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২৫ জানুয়ারি) শনিবার সকালে কিশোরগঞ্জ শহরের হোটেল শেরাটন কনফারেন্স হল রুমে দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আহমেদ উল্লাহ’র সভাপত্বিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ আফজল (স্পেশাল পিপি), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, বিশিষ্ট শিক্ষাবিদ আবু খালেক পাঠান এছাড়াও বক্তব্য রাখেন রাখেন পত্রিকার সহকারী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম, বিশিষ্ট ব্যবসায়ি,সমাজ সেবক ও চেম্বার অব কমার্সের পরিচালক মো. বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. আলা উদ্দিন মাস্টার, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক দীপক কুমার দাস প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। সংবাদ পত্র সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণে সকলকে আন্তরিক হতে হবে। সময়োপযোগী সংবাদ যে কোনো এলাকার দৃশ্যপট পাল্টে দিতে পারে। তাই দেশের উন্নয়নের স্বার্থে সাংবাদিকদের ভুমিকা অপরিসীম। সততা ও ন্যায় নিষ্ঠতার সাথে সংবাদ মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাওয়াই মূল্য লক্ষ্য থাকা উচিত। কারো ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য কাজ করা কোন পত্রিকার সাংবাদিকদের কাছে জনগন আশা করে না। জনগনের প্রত্যাশা পূরন করা জন্য ও তাদের কথা বলার জন্যই দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকা কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক, মডেল কলেজের প্রভাষক কায়সার আহমেদ লিংকনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বার্তা সম্পাদক এম.এ. আকবর খন্দকার, স্টাফ রিপোর্র্টার ব্রজ গোপাল বনিক (কটিয়াদী), বিজয় কর রতন (মিঠামইন), এম.এ আউয়াল মুন্না (করিমগঞ্জ), শামসুল আলম শাহীন মোঃ আবদুল কাদির, আসাদুজ্জামান আসাদ, মোঃ আবুল বাশার (বাজিতপুর), এম. সাঈদুল ইসলাম (পুলের ঘাট), খন্দকার আছাদ্দুজামান (পাকুন্দিয়া), রাজন সরকার (পাকুন্দিয়া), শরফ উদ্দিন হোসাইন জীবন, বিশেষ প্রতিনিধি (ঢাকা) জান্নাতুল ফেরদৌস পান্না, সৈয়দ সিরাজুল সালেহীন রাহাত (কটিয়াদী), শহর প্রতিনিধি আলমগীর হোসেন, ভৈরব প্রতিনিধি আবুল কালাম আজাদ, বাজিতপুর নিজস্ব প্রতিবেদক হোসেন মাহবুব কামাল, ইটনা প্রতিনিধি আজাদ হোসেন বাহাদুল ও মোঃ তাজুল ইসলাম, হোসেনপুর প্রতিনিধি উজ্জল কুমার সরকার, কটিয়াদী প্রতিনিধি এম.এ. কুদ্দুছ, সাহিত্য সম্পাদক তাহমিনা নিপা, শহর প্রতিনিধি মো. আলমগীর হোসেন প্রমুখ।

প্রতিনিধিরা বলেন, কাজের স্বীকৃতি হিসেবে প্রতিনিধি সম্মেলনে সাংবাদিকতায় ‘পারফরমেন্স অ্যাওয়ার্ড’ প্রদান একটি ভাল উদ্যোগ। এটি সাংবাদিকদের কাজের গতি, উৎসাহ ও উদ্দীপনা বাড়ায়। এছাড়া পত্রিকা যাতে নিয়মিত প্রকাশনা করা যায় আমরা সকলে বিজ্ঞাপন, ভালো নিউজ দিয়ে সহযোগিতা করব। পাশাপাশি উপজেলা গুলিতে সকাল সকল যেন পত্রিকা পৌছে সেই ব্যবস্থা করার দাবি জানিয়েছেন প্রতিনিধিরা।

আলোচনা শেষে দুটি ক্যাটাগরীতে মোট ৪জন প্রতিনিধিকে পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। উপজেলা প্রতিনিধি হিসাবে তাড়াইল উপজেলার রবীন্দ্র সরকার, ভৈরব উপজেলার আবুল কালাম আজাদ, পাকুন্দিয়া উপজেলার রাজন সরকার ও স্টাফ রিপোর্টার হিসাবে শামসুল আলম শাহীনকে “পারফরমেন্স অ্যাওয়ার্ড” প্রদান করা হয়।

এসময় দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সম্পাদকের সহধর্মিনী লায়লা আঞ্জুমান বানু, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আউয়াল,বিশিষ্ট সাহিত্যিক বাবুল রেজা, স্টাফ রিপোর্টার কাঞ্চন সিকদার, বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি আ.ন.ম. তানভীর হায়দার, কটিয়াদী প্রতিনিধি অন্নদাচরন সাহা ফালু, কুলিয়ারচর প্রতিনিধি মোঃ নাঈমুজ্জামান নাঈম, পাকুন্দিয়া ভ্রাম্যমান প্রতিনিধি ক.ম. মুহিবুল্লাহ বচ্চন ও ওমর ফারুক, পাকুন্দিয়া, বিশেষ প্রতিনিধি মোঃ মাসুদ মিয়া, মোঃ গাজী মাজহারুল ইসলাম আশিক, সার্কুুলেশন ম্যানেজার লাভলী বেগম, সিনিয়র কম্পিউটার অপারেটর মোঃ মঈন উদ্দীন ও সহকারী বিজ্ঞাপন ব্যবস্থাপক সানজিদ আরা বৃষ্টি উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com