সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঠাকুরঝিপাড়া গ্রামের মানুষ স্বেচ্ছা শ্রমের মাধ্যমে তৈরি করেছে ১কিলোমিটার রাস্তা । এরাস্তা নির্মানে শত শত মানুষ শ্রম ও জায়গা দিয়ে নির্মান করেছে গ্রামের মাঝে ১২ফুট প্রশস্থ এবং ১ কিলোমিটার দৈর্ঘ্য নতুন রাস্তা এতে করে বৃষ্টি বর্ষার দিনে নির্বিঘ্নে পায়ে হেটে অথবা ভ্যান রিক্সা নিয়ে চলাচল করতে পারবে এ এলাকার মানুষ ।
গত বছরেও অনুরূপ ভাবে ঠাকুরঝি পাড়া গ্রামের মাঝে আরো একটি ১কিলোমিটার রাস্তা তৈরী করে গ্রামের স্বেচ্ছা শ্রমিকরা প্রশংসা কুরিয়েছেন সিরাজগঞ্জ কামারখন্দ আসনের সংসদ সদস্য ডাঃ হাবীবে মিল্লাত মুন্নার ।
এবিষয়ে প্রশংসা করেছেন, গ্রামের মানুষদের উৎসাহ যুগিয়েছেন কিছু উন্নয়ন মূলক কাজের প্রতিশ্রুতি দিয়েছেন কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ । তিনি সরজমিনে গ্রামের মানুষের সাথে মাটি কেটেছেন ধন্যবাদ জানিয়েছেন গ্রামের সকল মানুষকে ।
এ বিষয়ে গ্রামের পক্ষ থেকে আলহাজ মোজাম্মেল হক বলেন, গত বছরে আমরা গ্রামের মানুষদের স্বেচ্ছা শ্রমে ১কিলোমিটার রাস্তা নির্মান করিছি এবছরও গ্রামের মাঝে আরো ১ কিলোমিটার রাস্তা নির্মান করছি কোন সরকারি সহায়তা পাইনি আমাদের দাবি রাস্তাটি অবিলম্বে পাকাকরন করা হোক ।