বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

করোনাভাইরাস: চীনে মৃতের সংখ্যা বেড়ে ৫৬

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ৫৪৫ বার পড়া হয়েছে

চীনে নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে এবং এ ভাইরাসে অন্তত এক হাজার ৯৭৫ জন আক্রান্ত হয়েছেন।

রবিবার সকাল পর্যন্ত নতুন করে ১৫ জনের মৃত্যু এবং ৬৮৮ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে যা গত ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ। এছাড়া হংকংয়ে ৫ জন, ম্যাকাওতে ২ জন এবং তাইওয়ানে ৩ জন আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে সরকার। এছাড়া থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স এবং অস্ট্রেলিয়াতেও করোনাভাইরাসে আক্রান্ত বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।

কানাডায় প্রথমবারের মতো এই ভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। ৫০ বছর বয়সী ওই ব্যক্তি সম্প্রতি চীনের উহান থেকে জিয়াংজু এবং সেখান থেকে টরেন্টো গিয়েছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোগটি দ্রুত ছড়িয়ে পড়ায় চলমান পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। চীনা নববর্ষ উপলক্ষে কমিউনিস্ট পার্টির নেতাদের এক সভায় বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com